1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
নওগাঁয় পৈত্রিক সম্পত্তি ফেরত পেলেন জামাল মন্ডল পরিবার - দৈনিক সত্যের দর্পণ নওগাঁয় পৈত্রিক সম্পত্তি ফেরত পেলেন জামাল মন্ডল পরিবার - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

নওগাঁয় পৈত্রিক সম্পত্তি ফেরত পেলেন জামাল মন্ডল পরিবার

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪০৯ Time View

নওগাঁয় পৈত্রিক সম্পত্তি ফেরত পেলেন জামাল মন্ডল পরিবার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় অবশেষে পৈত্রিক সূত্রে সিএস, এসএ, ও আরএস খতিয়ান এবং ক্রয়কৃত দলিল ও মোকাম নওগাঁর মুন্সেফী আদালতের ৭৩/১৯৫৮ বাটোয়ারা ডিগ্রী এনং বর্তমান খারিজ খাজনার মূলে পৈত্রিক সম্পত্তি ফিরে পেয়েছেন জমির মালিক জামাল মন্ডল এর ওয়ারিশগণ। এতে স্বস্থি ফিরে এসেছে জামাল মন্ডল ও ওয়ারিশগণ এর মাঝে। প্রশাসন ও আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শনিবার বিকেলে জমির মালিক জামাল মন্ডল এর পরিবারের পক্ষ থেকে মো: শামীম হোসেন (মুমিন) বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ওয়ারিশগণের মধ্যে আরও রয়েছেন, মোছা: সামসুন নাহার,মোছা: তাছলিমা আক্তার,মোছা: সাহারা,মোছা: জিন্নাতুন নেছা,মোছা: জোছনা বেগম ,মোছা: সাহারা বেগম,মোছা: হাওয়া বিবি এবং আলেয়া খাতুন আলো।

বিষয়টি নিয়ে কথা হলে মো: শামীম হোসেন মুমিন বলেন – মামলার মাধ্যমে আমরা আমাদের দাদার সম্পত্তি ফিরে পেয়েছি বর্তমানে খারিজ খাজনা সব করে জমিতে আমরা সাইনবোর্ড লাগিয়েছি দাগ নং- ২০,২৩,২৫ এ আমাদের ১৯ শতক সম্পত্তি পেয়েছি। আমরা আমাদের ন্যায্য দাবির প্রেক্ষিতে জমির মালিকানা ফিরে পেয়েছি। উক্ত জমি বর্তমানে আমাদের । আমলা জমিটি ভোগদখল করবো এখন থেকে নিশ্চিন্তে।

তিনি আরও বলেন, প্রশাসন তথা বিচার বিভাগ বর্তমানে স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করছে। যার ফলেই আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। যে জমি নিয়ে ঝামেলা চলছিল বর্তমানে তা আমাদের দখলে আছে। সবমিলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি।

নওগাঁয় পৈত্রিক সম্পত্তি ফেরত পেলেন জামাল মন্ডল পরিবার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD