
নিজস্ব প্রতিনিধি:
বর্তমান সরকার নির্বাচন প্রসঙ্গে তালবাহানা শুরু করেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)মো.মাহবুবুর রহমান।
বুধবার(১১ জুন)বিকেল সাড়ে তিনটায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঈদ পূণর্মিলনী উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মাহবুবুর রহমান বলেন,“গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। অথচ এখন ‘বিনা ভোটের’ তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘসময় ক্ষমতায় থাকার চেষ্টা করছে। এটা দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার হরণের শামিল।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
পথসভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো.আবে হায়াত।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার,উপজেলা যুবদলের আহ্বায়ক মো. গোলাম সইফুল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুকন উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিনু।