
মোঃ রওশন আলম, পাবনা জেলা প্রতিনিধি-
পাবনার ঈশ্বরদী-নাটোর মহাসড়কের মুলাডুলি শেখ পাড়ায় আজ শনিবার (১১ নভেম্বর) সকালে দাঁড়ানো একটি ট্রাককে পেছন থেকে অন্য আরেকটি ট্রাক ধাক্কা দিলে ২ জন গুরুতর আহত হয়।
এসময় একটি ট্রাক দুমড়ে মুচড়ে যায় এবং দাঁড়ানো ট্রাকটি সড়কের পার্শ্ববর্তী পুকুরের পানিতে গিয়ে পড়ে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইনচার্জ অপু কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, আহত দুইজনকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.