
মোঃ রওশন আল, পাবনা জেলা প্রতিনিধি- পাবনা জেলার বৃহত্তম সংগঠন সাঁথিয়া রক্তদাতা ইউনিট এর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পটি অনুষ্ঠিত হয় পাবনা জেলার সাথিয়া উপজেলা করমজা ইউনিয়ন এর পুন্ডুরিয়া স্কুল মাঠে,
অনুষ্ঠানটি সকাল ৯:৩০ থেকে দুপুর ২ টা পর্যন্ত হয়।
উক্ত অনুষ্ঠানে ১০০০ ছাত্রছাত্রীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসা পন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয় সকল ছাত্রছাত্রীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁথিয়া রক্তদাতা ইউনিটের প্রতিষ্ঠাতা নূর মোহাম্মদ নুরু ও পন্ডুরিয়া উচ্চ বিদ্যালয়, পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসার ও পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী

প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.