1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
পারিবারিক দ্বন্দ্বে বড় ভাইয়ের দায়ের কোপে আহত বোন - দৈনিক সত্যের দর্পণ পারিবারিক দ্বন্দ্বে বড় ভাইয়ের দায়ের কোপে আহত বোন - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

পারিবারিক দ্বন্দ্বে বড় ভাইয়ের দায়ের কোপে আহত বোন

আতাউর রহমান
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৮৩৮ Time View
পারিবারিক দ্বন্দ্বে বড় ভাইয়ের দায়ের কোপে আহত বোন

পারিবারিক দ্বন্দ্বে বড় ভাইয়ের দায়ের কোপে আহত বোন

নিজস্ব প্রতিনিধি- সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে আপন ভাইয়ের দায়ের কোপে হনুফা আক্তার(২৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।তিনি উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ভোলাগঞ্জ গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে।ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ভাই মোস্তফা(৩৫)কে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। শুক্রবার (২৭) অক্টোবর দুপুর দেড়টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভোলাগঞ্জ গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়,আর্থিক বিষয়কে কেন্দ্র করে দুই ভাই বোনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বড় ভাই রেগে গিয়ে বোনের উপর ‘দা’দিয়ে কোপ দেয়।সেই কোপ গিয়ে পরে বোনের গলায়।স্থানীয় লোকজদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় হনুফা আক্তারকে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। স্থানীয় ইউপি সদস্য মো.আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় হনুফা আক্তারকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সেইসাথে স্থানীয়দের সহযোগিতায় আহতের বড় ভাই মোস্তফাকে আটক করে মধ্যনগর থানা পুলিশের কাছে সোপর্দ করি। মধ্যনগর থানার উপপরিদর্শক মো.শামীম আল মামুন জানান,ঘটনার পরপরই ঘটনার হোতা মোস্তফাকে আটক করেছি।অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD