1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
প্রধানমন্ত্রীর তারেক রহমানের যশোরআগমন উপলক্ষে ঝিকরগাছায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের  প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত  - দৈনিক সত্যের দর্পণ প্রধানমন্ত্রীর তারেক রহমানের যশোরআগমন উপলক্ষে ঝিকরগাছায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের  প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত  - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

প্রধানমন্ত্রীর তারেক রহমানের যশোরআগমন উপলক্ষে ঝিকরগাছায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের  প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত 

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২২৭ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : বিএনপির চেয়ারম্যান,প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে ঝিকরগাছায় জাতীয়তাবাদীছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৃথক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১এপ্রিল) বিকাল ৪টায় ঝিকরগাছা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা।

প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আরিফুজ্জামান সাগর, যুগ্ম-সম্পাদক সাদ্দাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক শরীফ হোসেন, সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন রনি, কার্যনির্বাহী সদস্য আশরাফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রওনোকুল ইসলাম, সদস্য সচিব নাঈম হোসেন ডনি, সরকারী শহীদ মশিউর রহমান কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হোসেন চয়ন, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সিনিয়র সহ-সভাপতি বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজন আহামেদসহ বাঁকড়া ডিগ্রি কলেজ ও গঙ্গানন্দপুর কলেজ  ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, উপজেলা ও পৌর  ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ও সদস্য বৃন্দ। পরে তারেক রহমানের আগমন উপলক্ষে ঝিকরগাছা শহরে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে একইসময় স্থানীয় কলেজ ছাত্রাবাসে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর। এসময় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আসলাম হোসেন, বকুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা হাসানুর রহমান রুবেল, আব্দুস সালাম পলাশ, নুরুল হক, হাসিব আশরাফ তাজ, আব্দুর রহিম তোতা, বাবু হোসেন, তারিক শরীফ, ইসাহক আলী, শাহিনুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD