1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
বর্ণাঢ্য আয়োজনে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন সম্পন্ন হয়েছে। - দৈনিক সত্যের দর্পণ বর্ণাঢ্য আয়োজনে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন সম্পন্ন হয়েছে। - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

বর্ণাঢ্য আয়োজনে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন সম্পন্ন হয়েছে।

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৬৩৯ Time View

বর্ণাঢ্য আয়োজনে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন সম্পন্ন হয়েছে।

আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থেকে।বর্ণাঢ্য আয়োজনে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন জেডিইউজের বার্ষিক আনন্দ আয়োজন বনভোজন অভয় নগরের নোয়াপাড়া একটি ইকো পার্কে অনুষ্ঠিত হয়েছে। (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দিনব্যাপি এ আয়োজনে জেলা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য ও তার পরিবারের সদস্যরা এবং আমন্ত্রিত অতিথিগণ উপভোগ করেন। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ   ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নেতা বর্ষিয়ান সাংবাদিক নেতা জেলা সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা ফকির শওকত, প্রধান উপদেষ্টা দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু , উপদেষ্টা বদরউদ্দিন বাবুল,  উপদেষ্টা একেএম গোলাম সরোয়ার ,  দৈনিক সমাজের কথা নির্বাহী সম্পাদক আমিনুর রহমান মামুন , যশোর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, এসএস বিল্ডার্স যশোরের স্বত্বাধিকারী হীরক, বাংলার ভোর পত্রিকার সম্পাদক জ্যোতি প্রমূখ। প্রতিষ্ঠানের সভাপতি শেখ দিনু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় বার্ষিক সর্ববৃহৎ এই আনন্দ আয়োজনে দিনব্যাপি নানা ইভেন্টে অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত সমৃদ্ধ অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে বাউল কন্ঠ শিল্পী আব্দুল মজিদ, চ্যানেল আই এর গানের রাজা বিজয়ী সালভিয়া আফরোজ জয়ী, যন্ত্রশিল্পী পল্লব, উত্তম ও হাসান সহ অনেক শিল্পী। উপস্থিত ছিলেন কার জন্য কমিটির সহ-সম্পাদক মোকাদ্দেছুর রহমান রকি, তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মালেকুজ্জামান কাকা, নির্বাহী সদস্য কাজী হাবিবুর রহমান, মনিরুল ইসলাম, কামরুল ইসলাম,  গোলাম মোস্তফা বাবুসহ কয়েকটি পত্রিকা উপজেলা ইউনিট চীফগণ।

সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম একটি দেশের গান পরিবেশন করেন। ইকো পার্কের নাচ গান করেন জেলা সাংবাদিক ইউনিয়নের পরিবার সদস্যরা। নান্টু ঘটকের  কথা শুইনা এই গানে ডান্স করেন আনোয়ারুল কবির নান্টুসহ সহশিল্পীরা । ছোট্ট সোনামণিদের আবৃত্তি ও কবিতা পাঠ ভূয়ষী প্রশংসিত হয়। বার্ষিক আনন্দ আয়োজনের আলোচনায় উঠে আসে সাংবাদিক ঐক্যের বিকল্প নেই। আলোচনায় বলা হয় মফস্বল পর্যায়ে জেলা শহরে এবং উপজেলা পর্যায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে কলম ধরে। কোন দলের লেজুড় বৃত্তি নয় সময়ের সাহসী ভূমিকা রাখতে হবে।

জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের দৃষ্টি আকর্শন করে বলা হয় সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে মামলা হামলা শিকার হলে অবশ্যই ইউনিয়নের পক্ষ থেকে জোরালোভাবে তার পাশে দাঁড়ানো হবে।

সকাল ১১টা থেকে  সন্ধ্যা সাতটা পর্যন্ত চলা নানা অনুষ্ঠানমালা ভোগ করেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও তাদের পরিবারের লোকজন। আড্ডা ও আলোচনায় অনেকে  স্মৃতিচারণ  করেন। সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ছাড়াও অংশ নেন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক সংগঠনের সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তারা।

বর্ণাঢ্য আয়োজনে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন সম্পন্ন হয়েছে। সমগ্র আয়োজনে একটা প্রাণোচ্ছল দিন উদযাপন করেছেন সংগঠনের সদস্যরা। সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশন শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD