1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
বাঁকড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের -২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত  - দৈনিক সত্যের দর্পণ বাঁকড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের -২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত  - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

বাঁকড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের -২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত 

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫৪৩ Time View
বাঁকড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের -২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি– যশোরের ঝিকরগাছায় বাঁকড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। (১৭ অক্টোবর) শুক্রবার বিকেলে সাড়ে তিনটায় বাঁকড়া ডিগ্রী কলেজ মাঠে বাঁকড়া একাদশ বনাম দিগদানা একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।   খেলায় প্রথমার্ধের২২মিনিটে বাঁকড়ার ৫ নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় মুক্তার হোসেন গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। ২৮ মিনিটে ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলমগীর দলের পক্ষে দ্বিতীয় গোল করেন। ২-০ গোলে দিকদানা একাদশকে পরাজিত করেন। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি। বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী এটোরনী জেনারেল মোঃ উজ্জ্বল হোসেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মুরাদুননবী মুরাদ। এসময়উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ জামির হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মীর আফরোজ মনা, দপ্তর সম্পাদক আল-জিহাদী বাবলু, বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুর রহমান বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাবলু। ইউনিয়ন বিএনপি নেতা বজলুর রহমান,নাজিমুদ্দিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরাফাত কল্লোল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ- বেসরকারি বিষয়ক সম্পাদক নওয়াজিস ইসলাম রিয়েল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD