ঝিকরগাছা (যশোর)প্রতিনিধি: ঝিকরগাছায় বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতাও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে । ৩ ডিসেম্বর ৬.৩০মি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর শাখা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার আয়োজনে পারবাজার শিব মন্দিরে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি দুলাল চন্দ্র অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুর্তোজা এলাহী টিপু।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক তড়িৎ দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দত্ত, পূজা উদযাপন পরিষদের পৌর শাখার সভাপতি উজ্জ্বল দাস , সাধারণ সম্পাদক পলাশ পাল । এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, প্রচার সম্পাদক গোলাম কাদের বাবলু, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লালটু, পৌর বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা যুবদলের আহবায়ক মুনাজ্জল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা ও সদস্য সচিব শাহিন আলম বিপ্লব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শেষ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রার্থনা সভা পরিচালনা করেন পুরোহিত নন্দ কিংকর গোপাল দাস।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.