ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ”স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রান” এই স্লোগানে বিম্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ঝিকরগাছায় র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী পরবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদ। এসময় আলোচনা করেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেহেদী হাসান, ডাঃমোঃ আমিরুজ্জামান, ব্র্যাকের উপজেলা ম্যানেজার মোহাম্মদ ইব্রাহিম রেজা। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ, স্বাস্থ্য সহকারীবৃন্দ, সিনিয়ার স্টাফ নার্সবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.