
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে কুষ্টিয়ায় অবস্থান কর্মসূচী ও লিফলেট ক্যাম্পইেন অনুষ্ঠিত
“তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩১ মে বিশ তামাকমুক্ত দিবস উপলক্ষে কুষ্টিয়ায় অবস্থান কর্মসূচী ও লিফলেট ক্যাম্পইেন অনুষ্ঠিত হয়। গতকাল সকালে কুষ্টিয়া কলেজ মোড়ে বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডব্লিউবিবি ট্রাস্ট, সাদিয়া হোমিও হেলথ কেয়ার ও সাফ‘র আয়োজনে জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য ও সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা কলেজের প্রফেসর অজয় কুমার মিত্র, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডা: নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: শামসুল আলম, সাবেক ওসি মো: জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মালেক রানা, ডোনেট‘র রাসেল রানা, ফকির আলাউদ্দিন শাহ, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকুল খোসরু। বক্তাগণ বলেন, তামাক এক অনর্থক ফসল। পরিবার থেকে সমাজের বেশীর ভাগ মানুষই তামাকের ব্যবহারের বিরুদ্ধে। আমাদের যুব শক্তিকে মাদকের পথ দেখাচ্ছে তামাক। তামাক কোম্পানির কূটকৌশলে প্রতিটি শ্রেণীর পেশার মানুষ যেন কোন না কোন ভাবে আবদ্ধ। এই জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। আইন উন্নয়ন, প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি কর বৃদ্ধি তামাক নিয়ন্ত্রণে একটি শক্তিশালী মাধ্যম। তামাক কোম্পানীগুলোর আগ্রাসী মনোভাবের কারনে কুষ্টিয়া তামাকের রাজধানী হিসেবেও পরিচিত হয়ে উঠেছে। তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ হলেও প্রতিটি পয়েন্ট অব সেলএ তা প্রদর্শণ করা হচ্ছে। নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা দরকার। শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ থেকে তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ নিশ্চিত করা দরকার। প্রতিটি পাবলিক প্লেস ও পরিবহনে নো-স্মোকিং সাইনেজ প্রদর্শণ না করা দন্ডনীয় অপরাধ। আমাদের সুপারিশ, হস্তক্ষেপ প্রতিরোধে তামাক কোম্পানি থেকে সরকারের শেয়ার প্রত্যাহারের পদক্ষেপ গ্রহণ করা। মাদ্রাস্ফিতির সাথে সামঞ্জস্য রেখে একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন করা। অবস্থান কর্মসূচী ও আলোচনা শেষে লিফলেট ক্যাম্পেইন ও স্টিকার বিলি করা হয়। সবশেষে সাদিয়া হোমিও হেলথ কেয়ারে তামাক নেশা থেকে মুক্তির জন্য পরামর্শ ও ফ্রি ঔষধ প্রদান করা হয়।