1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভালোবাসা দিবসে নওগাঁয় প্রেম ঘটিত মামলার শুনানি অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ভালোবাসা দিবসে নওগাঁয় প্রেম ঘটিত মামলার শুনানি অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভালোবাসা দিবসে নওগাঁয় প্রেম ঘটিত মামলার শুনানি অনুষ্ঠিত

নাজমুল হক
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬৯ Time View
ভালোবাসা দিবসে নওগাঁয় প্রেম ঘটিত মামলার শুনানি অনুষ্ঠিত

ভালোবাসা দিবসে নওগাঁয় প্রেম ঘটিত মামলার শুনানি অনুষ্ঠিত

নাজমুল হক , নওগাঁ জেলা প্রতিনিধি: বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নওগাঁ নারী শিশু ট্রাইবুনাল-২ আদালতের বিচারক মেহেদী হাসান তালুকদারের এজলাসে ৩৬ টি প্রেম ঘটিত মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ই ফেব্রুয়ারি) ১ লা ফাল্গুন নওগাঁর নারী শিশু ট্রাইব্যুনাল-২ আদালতে উপস্থিত আসামি ও এজাহারকারী সকল যুগলদের লাভ ক্যান্ডি দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মকবুল হোসেন।
বিচারক মেহেদী হাসান তালুকদার এদিন বেলা ১১ টায় এজলাসে বসে বিচারিক কার্যক্রম শুরু করেন। সেখানে উপস্থিত হওয়া যুগলদের অসময়ে প্রেম ভালবাসায়‌ না জড়িয়ে নিজেদের নিজ নিজ ধর্মীয় অনুশাসন ও পিতা মাতার আদেশ-নিষেধ সঠিকভাবে মেনে চলা, লেখাপড়া অব্যাহত রাখা, আত্মনির্ভরশীল হওয়া এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থাকতে উদ্বুদ্ধ করেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মকবুল হোসেন বলেন, আজ ভিন্নমাত্রায় আদালত বসেছে। ট্রাইবুনালের অসম প্রেম ও ভালোবাসায় জড়ানো ও তা থেকে অভিভাবকদের দায়েরকৃত অপহরণ এবং বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলাগুলো আজ শুনানির জন্য রাখা হয়েছিল। বিচারক মহোদয় সংশ্লিষ্টদের পড়াশোনার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও গুরুজনদের আদেশ-নিষেধ মেনে চলার উপদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD