1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারায় প্রাণ কোম্পানীর কাভার্ড ভ্যানের চাপায় জুট মিলের নিরাপত্তা কর্মী নিহত - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারায় প্রাণ কোম্পানীর কাভার্ড ভ্যানের চাপায় জুট মিলের নিরাপত্তা কর্মী নিহত - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারায় প্রাণ কোম্পানীর কাভার্ড ভ্যানের চাপায় জুট মিলের নিরাপত্তা কর্মী নিহত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫৮ Time View
ভেড়ামারায় প্রাণ কোম্পানীর কাভার্ড ভ্যানের চাপায় জুট মিলের নিরাপত্তা কর্মী নিহত

ভেড়ামারা প্রতিনিধি– কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া পাবনা মহাসড়কের ভেড়ামারা ১২ মাইল এলাকায় ( সাহার তেল পাম্পের সামনে ) প্রাণ কোম্পানীর একটি কাভার্ড ভ্যানের চাপায় আল আমিন জুট মিলের নিরাপত্তা কর্মী মোঃ আদম আলী বিশ্বাস ( ৬০ ) নিহত হয়েছেন । গতকাল ৩ ফেব্রুয়ারী/ ২০২৬ খ্রীষ্টাব্দ ( মঙ্গলবার ) ভোর ৫ টা ৩০ মিনিটের দিকে বাইসাইকেলযোগে নিরাপত্তা কর্মী ডিউটিতে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। নিহত আদম আলী বিশ্বাস কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদাখাদিমপুর এলাকার গোলজার গাইনের ছেলে। তিনি আল আমিন জুট মিল লিমিটেডে নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তার ডিউটি সাধারণত ভোর ৬ টা থেকে শুরু হওয়ার কথা ছিল । প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আদম আলী ওইদিন ভোর ৫ টা ৪৫ মিনিটের দিকে নিজেই বাইসাইকেল নিয়ে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ী থেকে বের হন। ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ভেড়ামারা ১২ মাইল এলাকায় সাহার তেল পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে পাবনাগামী প্রাণ কোম্পানীর একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তা পরিষ্কার করেন। কিছুক্ষণ পর হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। আল আমিন জুট মিলের সহকারী পরিচালক সাদিকুর রহমান বলেন, “ আদম আলী আমাদের মিলের একজন নির্ভরযোগ্য নিরাপত্তা রক্ষী ” ছিলেন। তিনি প্রতিদিনের মতোই ডিউটিতে আসতে ছিলেন । এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ।” কুষ্টিয়া চৌড়হাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আবু ওবায়েদ জানান, “ প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানের চাপায় এ দুর্ঘটনা ঘটেছে। আমরা চালকসহ গাড়ীটি আটক করেছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ।” কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ( ওসি ) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, “ দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন । হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে “

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD