
ভেড়ামারা প্রতিনিধি - কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৫নং ওয়ার্ড কাচারীপাড়াস্হ পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজ রবিবার রাত ০৮ টায় বঙ্গবন্ধু সার্কেল নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্ততারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল মেয়র আবু হেনা মোস্তফা কামাল মুকুল, যুবলীগের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান খেলাটির আয়োজন করেন।

প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.