সত্যের দর্পন ডেক্স: আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার সময় ভেড়ামারা লালনশাহ সেতু'র নিকট যাত্রী ছাউনি এলাকায় মিরপুরের বিজয়নগর এলাকার সিয়াম হোসেন (১৭) ও আব্দুর রশীদ (১৮) নামে দুই জন নিহত হয়েছে।
ভেড়ামারা থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৭টার সময় ভেড়ামারা লালনশাহ সেতু'র নিকট যাত্রী ছাউনি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলে আরোহী ২জন তরুণ নিহত হয়েছে। তারা মিরপুর উপজেলার সিয়াম হোসেন (১৭) ও আব্দুর রশীদ (১৮) নামে দুই জন নিহত হয়েছে । ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান জানান, ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ১জন ও হাসপাতালে ১জনের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.