
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে দেশব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য জনাব তারেক রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩০৬-এর সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন এমপি, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জানা যায়, খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন করা হয়। এবারের আসরে অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করেছে প্রায় ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন শিশু-কিশোর। যা প্রথম আসরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। প্রথম সিজনে নিবন্ধিত হয়েছিল ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।
এবারের সিজন-২-তে মোট ১০টি ক্রীড়া ইভেন্ট রাখা হয়েছে। এর মাধ্যমে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ভবিষ্যতে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিশু-কিশোররা নিজেদের যোগ্যতা ও দক্ষতা তুলে ধরার সুযোগ পাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনতে সক্ষম হবে।
ক্রীড়ার মাধ্যমে সুস্থ, মেধাবী ও আত্মবিশ্বাসী নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর এই আয়োজনকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.