1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩৭৮ Time View
ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় বিলশুকায় অবস্থিত সাথী ফুড পার্কে গতকাল বুধবার দুপুর আড়াইটায় নির্মাণাধীন ভেড়ামারা পৌর এলাকার কাচারীপাড়া ৯নং ওয়ার্ডে পাঁচ তলা বিশিষ্ট বাড়ির কাজের বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মোঃ মশিউর রহমান জনি বিশ্বাস। তিনি সংবাদ সম্মেলনে বলেন, জনি বিশ্বাস ও রনি বিশ্বাস আমরা দুই ভাই কাচারিপাড়া ৯ নং ওয়ার্ড আলিম মাদ্রাসার পাশে ৩ কাঠা জমি ক্রয় করে ভেড়ামারা পৌরসভায় বাড়ি নির্মাণের প্লান পাশ করে সরকারি নিয়ম অনুযায়ী ৫ তলা বাড়ি নির্মাণ করেছি। এই বাড়ির প্লাস্টারের কাজ করতে গেলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে রোকেয়া বেগম।

উল্লেখ্য, আমার বাড়ির ভিত্তিপ্রস্তর করার সময় পাশের বাড়ি রোকেয়া বেগম জঙ্গলির বাড়ির সমস্যার কথা বলে এবং আমরা সেই বিষয়ে সব সময় কথা বলে এসেছি এবং সেই আরো দাবি করেন যে তার বাড়ি থেকে বাহির হওয়ার চলাচলের রাস্তা ২ ফুট ৬ ইঞ্চি রহিয়াছে। পরবর্তীতে চলাচলের জন্য আরো ৬ ইঞ্চি জায়গা রনির কাছে দাবি করলে এটি বিবাদে সৃষ্টি হয় পরবর্তীতে ৬ ইঞ্চি জায়গা পরিবর্তে ১০ ইঞ্চি জায়গা দেওয়া হয় এবং সেটা ভেড়ামারা পৌরসভা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশের মাধ্যমে সমাধান করা হয় এবং বাড়ির একটি বাউন্ডারি প্রাচীর তৈরি করা হয়। উল্লেখ্য দীর্ঘ ৪ বছর পরে গত মঙ্গলবার ১৪ এপ্রিল বিকেলে রোকেয়া বেগম জঙ্গলি আমার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করে ঐদিন রাতে সন্ত্রাসী দিয়ে আমাদের অনুপস্থিতিতে আমার তৈরি বাউন্ডারি প্রাচীর ওয়াল ভেঙ্গে দেয় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যে সকল সন্ত্রাসীরা আমার বাউন্ডারি ওয়াল ভেঙেছে তাদের আইন অনুযায়ী বিচারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে ভেড়ামারা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD