1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারায় বিএনপির সার্চ কমিটির মিটিং এ গুলিবর্ষনের ঘটনায় গুলিবিদ্ধ পরিবারের সাংবাদিক সম্মেলন - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারায় বিএনপির সার্চ কমিটির মিটিং এ গুলিবর্ষনের ঘটনায় গুলিবিদ্ধ পরিবারের সাংবাদিক সম্মেলন - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারায় বিএনপির সার্চ কমিটির মিটিং এ গুলিবর্ষনের ঘটনায় গুলিবিদ্ধ পরিবারের সাংবাদিক সম্মেলন

ভেড়ামারায় বিএনপির সার্চ কমিটির মিটিং এ গুলিবর্ষনের ঘটনায় গুলিবিদ্ধ পরিবারের সাংবাদিক সম্মেলন
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১২৩ Time View

ভেড়ামারায় বিএনপির সার্চ কমিটির মিটিং এ গুলিবর্ষনের ঘটনায় গুলিবিদ্ধ পরিবারের সাংবাদিক সম্মেলন

ভেড়ামারা প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির এক নেতার আধিপত্য বিস্তারের লড়াই কে কেন্দ্র করে হামলা, ভাংচুর, লুটপাট এবং গুলিবর্ষনের ঘটনায় গুলিবিদ্ধ পরিবারবর্গ ও ধরমপুর ইউনিয়নবাসী সাংবাদিক সম্মেলন করেছে। গতকাল বিকাল ৬টায় বিএনপি নেতা রবিউল ইসলাম সরকারের সাতবাড়িয়াস্থ অফিসে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ধরমপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, গুলিবিদ্ধ পরিবার এবং এলাকাবাসী অংশনেয়। সাংবাদিক সম্মেলনে দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে ধরমপুর ইউনিয়নে শান্তি প্রতিষ্টার দাবী জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে ধরমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম সরকার অভিযোগ করে বলেন, গনতান্ত্রিক উপায়ে ধরমপুর ইউনিয়ন বিএনপির একটি শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যেই আমরা কাজ করছি। ফ্যাসিষ্টের আমলে নানা দমন নিপীড়ন সহ্য করে আমি ইউনিয়ন বিএনপির হাল ধরেছিলাম। ইউনিয়নের জনগন ও বিএনপির নেতাকর্মীরা আমার সাথে আছে। ৫ অগাষ্টের পর বিএনপির এক নেতা সভাপতি হওয়ার জন্য খুবই বেপোরোয়া, উচ্ছিংখল। সেও এখন সার্চ কমিটির সদস্য। ১৭ জুন বিকালে সার্চ কমিটির মিটিং ছিল। মিটিং এ সে বুঝতে পেরেছে তাকে নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছে। মিটিং শেষে তার নেতৃত্বেই একটি সশস্ত্র দল অস্ত্র’র প্রদর্শনী দেখিয়ে গুলিবর্ষন করে। নেতাকর্মীদের উপর হামলা চালায় তার ক্যাডার বাহিনী। ৮/১০ রাউন্ড গুলি করে ২ কর্র্মীকে গুলিবিদ্ধ করে। দোকান ভাংচুর করে। গুলির খোসা এবং তাজা গুলি ঘটনাস্থলে পড়ে থাকতে দেখেছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী। তিনি এঘটনার সুষ্টু তদন্ত সাপেক্ষে দোষী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক শাস্তি দাবী করেন।
সাংবাদিক সম্মেলনে গুলিবিদ্ধ যুবদল নেতা হামিদুল এবং আরিফ হামলার ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। এসময় তারা জানান, বিএনপির সার্চ কমিটির বৈঠক শেষে ফেরার সময় গুলিবর্ষন এবং হামলার ঘটনা ঘটায় ইউনিয়ন বিএনপির সভাপতি পদ প্রত্যাশী আলহাজ¦ শামসুল আলম এবং বাহিনী। সাংবাদিক সম্মেলনে ধরমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিঠু গুলিবর্ষনকারীদের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, হামলাকারী শামসুল এবং তার ছেলেরা ফ্যাসিষ্টের দোষর। তারা আওয়ামীলীগের সাথে আঁতাত করে ১০ বছর আগে ধরমপুর বাজারে আমাকে লক্ষ্য করে গুলি করেছিল। কিন্তু আল্লাহর রহমতে গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়। আমি প্রানে বেঁচে যায়। কিন্তু হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবী করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তরিকপূর্ন সহযোগিতা চান। তিনি বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের কল্যানে কাজ করছে। ধরমপুর ইউনিয়নবাসীর শান্তির জন্য এই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD