1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারায় সিএনজি মালিক সমিতির সংবাদ সম্মেলন - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারায় সিএনজি মালিক সমিতির সংবাদ সম্মেলন - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারায় সিএনজি মালিক সমিতির সংবাদ সম্মেলন

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৯ Time View
ভেড়ামারায় সিএনজি মালিক সমিতির সংবাদ সম্মেলন
ভেড়ামারায় সিএনজি মালিক সমিতির সংবাদ সম্মেলন
ভেড়ামারা প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবে আজ সন্ধ্যায় বাস মালিক সমিতি কর্তৃক কুষ্টিয়া জেলা অটো রিক্সা অটো টেম্পু (সি,এন,জি) মালিক সমিতির অসংখ্য মালিক ড্রাইভার কে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন, কুষ্টিয়া জেলা অটো রিক্সা অটো টেম্পু (সি,এন,জি) মালিক সমিতি যার রেজিঃ নং- খুলনা-২১১৬। জেলা অটো রিক্সা অটো টেম্পু (সি,এন,জি) মালিক সমিতি দীর্ঘদিন ধরে বাস মালিক ও ড্রাইভার কর্তৃক নির্যাতিত হয়ে আসছি। আজ ০৩/০৯/২০২৪ ইং রোজ মঙ্গলবার সকাল ৮:৩০ মিনিট থেকে বিকাল ২:০০ ঘটিকা পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদের ১০ থেকে ১৫টি সি. এন.জি গাড়ি ভাংচুর এবং ড্রাইভারদের মার-ধর, টাকা সহ লুটপাট করা হয়েছে। আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।
সকল সি.এন.জি মালিক সমিতির ন্যায্য অধিকার ও দাবী সমূহঃ-
১। কুষ্টিয়া শহতে আমাদের কোন নির্ধারিত সি.এন.জি ষ্ট্যান্ড না থাকায় আমাদের গাড়ি শহরের ভিতরে ঢুকলে কুষ্টিয়া বাস মালিক কর্তৃক কয়েকজন লোক লাঠি সহ আমাদের গাড়ি উপরে আঘাত করে এবং আমাদের ড্রাইভারদের কাছ থেকে চাঁদা চাই। চাঁদা না দিলে ড্রাইভারদের মার-ধর ও অনেক অত্যাচার করে। আজ ০৩/০৯/২০২৪ ইং রোজ মঙ্গলবার সকাল ৮:৩০ মিনিট থেকে বিকাল ২:০০ ঘটিকা পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদের ১০ থেকে ১৫টি সি.এন.জি গাড়ি ভাতুর এবং ড্রাইভারদের মার-ধর, টাকা সহ লুটপাট করা হয়েছে। আমরা এর সু-বিচার চাই।
২। মজমপুর গেট সংলগ্ন আমাদের অটো রিক্সা অটো টেম্পু (সি.এন.জি) স্ট্যান্ড এর ব্যবস্থা করে দিতে হবে এবং যাত্রিবাহী লোকাল বাস টার্মিনাল থেকে চৌড়হাস মোড় হয়ে বাইপাস হয়ে মেইন রোড দিয়ে চলাচল করতে হবে।
প্রশাসন এর সুষ্ঠু বিচার না করলে তারা মানববন্ধন এবং আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবেন বলে প্রকাশ করেন।
ভেড়ামারায় সিএনজি মালিক সমিতির সংবাদ সম্মেলন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD