ভেড়ামারা ক্যাডেট কোচিং শিক্ষার্থীদের নবীন বরণ ও ম্যাথ এন্ড সায়েন্স জোন শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
ভেড়ামারা প্রতিনিধি - কুষ্টিয়ার ভেড়ামারায় একমাত্র ক্যাডেট কোচিং সেন্টার ভেড়ামারা ক্যাডেট কোচিং সেন্টার এর শিক্ষার্থীদের নবীন বরণ ও ম্যাথ এন্ড সায়েন্স জোন শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ সকালে আলহেরা মডেল একাডেমির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অত্র কোচিং সেন্টার এর পরিচালক ইয়াছির আরাফাত মিফতার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমা আফসার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহিদুলইসলাম, আব্দুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদ ইসলাম, অ্যালফাবেট একাডেমিক কোচিং ও এডমিশন কেয়ারের নির্বাহী পরিচালক আব্দুস সালাম, দৈনিক সত্যের দর্পণ পত্রিকার সম্পাদক জাকির হোসেন মিথুন প্রমুখ। নতুন ছাত্র ছাত্রীদের বরণ ও বিদায়ীদের মাঝে উপহার তুলে দেন অতিথিবৃন্দ। নৃত্য পরিবেশন করে কোচিং এর ছাত্র ছাত্রীবৃন্দ।

প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.