1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারা প্রেসক্লাব এর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক আলিম'র সাথে মতবিনিময় - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারা প্রেসক্লাব এর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক আলিম'র সাথে মতবিনিময় - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারা প্রেসক্লাব এর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক আলিম’র সাথে মতবিনিময়

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৭৪৬ Time View
ভেড়ামারা প্রেসক্লাব এর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক আলিম'র সাথে মতবিনিময়
ভেড়ামারা প্রেসক্লাব এর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক আলিম’র সাথে মতবিনিময়
ভেড়ামারা প্রতিনিধি- ভেড়ামারায় সাংবাদিকদের মধ্যে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব এর নিরসন চাই। সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধতা এবং অস্থিরতা নিরসনে আজ সন্ধ্যায় সাথী ফুড পার্ক এর হলরুমে ভেড়ামারা প্রেসক্লাব ( একাংশ) এর প্রতিনিধি সাংবাদিক আব্দুল আলিম এর সাথে মত বিনিময় করেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
সংবিধানের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। সাংবাদিকরা সমাজের দর্পন কিন্তু সাংবাদিকদের মধ্যে ঐক্য না থাকায় ভেড়ামারার সাংবাদিকরা আজ বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে চলেছে। ফলে সমাজের চোখে আজ আমরা বিতর্কিত।
মতবিনিময় কালে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, দলমত নির্বিশেষে যারা ত্যাগী এবং চাটুকারিতা করে না, নিরপেক্ষ সাংবাদিকতা করে তাদের কে ভেড়ামারা প্রেসক্লাবের নীতিনির্ধারক করার আহবান জানান।
তিনি আরো বলেন, সাংবাদিকদের কোন দল নেই, বন্ধু নেই, সবাই ভুল করলেও সাংবাদিকদের ভুলের কোন সুযোগ নেই। সুস্থ ধারার সাংবাদিকতা থেকে দিন দিন আমরা দুরে সরে যাচ্ছি। লোভ মোহ হিংস্রতা কাজ করছে আমাদের মধ্যে। মনের এইসব সংকীর্ণতা থেকে আমাদের কে বেড়িয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে দায়িত্বশীল সাংবাদিকতা দেশ,জাতি ও সমাজকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারে। দায়িত্বহীনতা ঘটাতে পারে মহা সর্বনাশ।
সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ এর তীর্থস্হান কুষ্টিয়া জেলার সাংবাদিকরা সারা দেশের ন্যায় স্বচ্ছ/ সুস্থ ধারার সাংবাদিকতা থেকে ক্রমাগত দুরে চলে যেতে বসেছে। সাংবাদিকরা জাতির বিবেক, আয়না তাই তাদের কোন দল নেই কিন্তু বাস্তবে তার উল্টো টা পরিলক্ষিত হচ্ছে। এভাবে চলতে থাকলে মূল ধারার সাংবাদিকতা হারিয়ে এ প্রজন্ম এবং আগামী প্রজন্ম অপ-সাংবাদিকতা ছাড়া আর দেখতে পাবেনা কাঙাল হরিনাথ, শিশির কুমার ঘোষ,আলাউদ্দিন, সাইফুল ইসলাম মকুল মানিক শাহের মত আর প্রকৃত সাংবাদিকদের। সাংবাদিক সে যে স্তরেরই হোক না কেন দায়িত্ব সবারই সমান।
দায়িত্বশীল সাংবাদিকতা দেশ,জাতি ও সমাজকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারে। দায়িত্বহীনতা ঘটাতে পারে মহা সর্বনাশ।
সাংবাদিকতায় ভুলের কোন সুযোগ নেই। তাইতো মনীষিণীগন বলেছেন, ” এ কিং ক্যান ডু রং, বাট এ জার্নালিস্ট ক্যান নট”।
আমরা আজ মূলস্রোত থেকে ছিটকে গিয়ে দলীয় সমর্থন, তৈল মর্দন কারী, দালাল, চাঁদাবাজ, হলুদ সাংবাদিক,,, ইত্যাদির মধ্যে লিপ্ত হয়ে চলেছি।
এসব থেকে আমাদের কে বেরিয়ে এসে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে , হিংসা, অহংকার জিদ বাদ দিয়ে সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে আমাদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দশের ভালো করতে হবে।
মাদক চাঁদাবাজির মত অপকর্ম থেকে দুরে থাকতে হবে এবং আমাদের কে মনে রাখতে হবে সাংবাদিকতার পেশাকে কলুষিত করার কোন অধিকার আমাদের নেই।
সাংবাদিক আব্দুল আলিম বলেন, আমরাও সুস্থ ধারার সাংবাদিকদের নিয়ে একটি সর্বজন স্বীকৃত কমিটি উপহার দিতে চাই। এজন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব ভেড়ামারার সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধতা সৃষ্টিতে ভেড়ামারা প্রেসক্লাবের সকল গ্রুপের সাথে পর্যায়ক্রমে আলোচনায় বসবেন এবং সর্বোচ্চ ত্যাগ, চেষ্টা করবেন সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধতা সৃষ্টি তে।
জয় হোক গণমাধ্যম এর, ঐক্যবদ্ধ হোক দেশের সকল সাংবাদিকগণ।
ভেড়ামারা প্রেসক্লাব এর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক আলিম'র সাথে মতবিনিময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD