1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
মতিউরের স্ত্রী লাকীর দেখা মিলেছে - দৈনিক সত্যের দর্পণ মতিউরের স্ত্রী লাকীর দেখা মিলেছে - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

মতিউরের স্ত্রী লাকীর দেখা মিলেছে

সাদ্দাম উদ্দীন রাজ
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৮৭১ Time View
মতিউরের স্ত্রী লাকীর দেখা মিলেছে

মতিউরের স্ত্রী লাকীর দেখা মিলেছে

নরসিংদী জেলা (রায়পুরা) ছাগলাকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী, নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকীর খোঁজ মিলেছে। আজ বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১২টার দিকে ব্যক্তিগত একটি গাড়িতে করে উপজেলা পরিষদে আসেন লায়লা কানিজ লাকী। পরে তিনি আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে এক প্রস্ততিমূলক সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান। এ সময় উপজেলা সহকারি কমিশনা ও বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানরা উপস্থিত ছিলেন। জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছাগলকাণ্ডে ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেলে অনেকটাই আত্মগোপনে ছিলেন লায়লা কানিজ নাকী। এরপর থেকে ফোনেও পাওয়া যাচ্ছিল না তাকে। তিনি সর্বশেষ ঈদুল আযহার দুই দিন আগে অফিস করেন। ঈদের ছুটির পর অফিসে আর আসেননি। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে নিজের ব্যক্তিগত একটি গাড়িতে করে উপজেলা পরিষদে আসেন আলোচিত উপজেলা চেয়ারম্যান লাকী। পরে তিনি দুটি প্রস্তুতি সভায় যোগ দেন। সভা শেষে লাকী নিজ কার্যালয়ে আ. লীগ দলীয় নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে কুশল বিনিময় করেন। ভুক্তভোগীদের অভিযোগ, ঈদের ছুটি শেষে অফিস খোলার পর গতকাল পর্যন্ত তিনি অনুপস্থিত ছিলেন। ওই সময় অনেক ভুক্তভোগী উপজেলা পরিষদে এসে তাকে না পেয়ে ফিরে গেছেন। এতে সেবাবঞ্চিত হয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD