
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে চোরাচালান মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
শুক্রবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১০ টার দিকে ওসি মো.এমরান হোসেনের নির্দেশে এসআই মোঃ শামীম আল মামুন, এএসআই মোঃ কাজল মিয়া সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকার বাঙ্গালভিটার বঙ্গবন্ধু বাজারে বিশেষ অভিযান চালিয়ে জিআর-৪৯/২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বাঙ্গালভিটা গ্রামের আব্দুর রশিদের ছেলে মো.আলাল(২১)কে গ্রেফতার করা হয়েছে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো.এমরান হোসেন জানান,ওয়ারেন্টভুক্ত আসামী আলালকে বিশেষ অভিযান চালিয়ে রাতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি।মাদক,জোয়া,চোরাচালান বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।