মধ্যনগরে প্রথম শিক্ষা অফিসার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন
নিজস্ব প্রতিনিধি- সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রথম উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সোমবার সকালে তিনি এ উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করেন।এর আগে তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে মনিটরিং অফিসার (উপবৃত্তি) হিসেবে কর্মরত ছিলেন।
যোগদান শেষে গতকাল বিকালে তিনি মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)অতীশ দর্শী চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এসময়
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও উপজেলা সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনের যোগদানের আগে ধর্মপাশা উপজেলার শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস এ উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক(প্রশাসন-১) মো.আব্দুল আলীম স্বাক্ষরিত ২৯মে জারিকৃত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ দেলোয়ার হোসেনকে মধ্যনগর উপজেলা শিক্ষা অফিসার হিসেবে বদলী করা হয়।
মধ্যনগর উপজেলার সহকারী শিক্ষক সমিতির সভাপতি তিতাস রায় বলেন,'নতুন উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের প্রতি অনুরোধ থাকবে তিনি যেন দ্রুততার সাথে আইবাসে আমাদের উপজেলার নিজস্ব কোডের ব্যবস্থা করেন।'
উপজেলার প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি রমারঞ্জন সরকার বলেন, এই প্রথম মধ্যনগর উপজেলার শিক্ষা অফিসার পাওয়ায় আমরা আনন্দিত। আশা করছি স্যারের দিক নির্দেশনায় মধ্যনগর উপজেলার প্রাথমিক শিক্ষা আরও বেগবান হবে।
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন,মধ্যনগর উপজেলার প্রথমিক শিক্ষার উন্নয়নে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।এজন্যে উপজেলার প্রাথমিক শিক্ষক পরিবারসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।

প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.