
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি
বর্নাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সুনামগঞ্জের মধ্যনগরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার বিকেলে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা যুবলীগের সভাপতি মো.মোস্তাক আহম্মেদে'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোবারক হোসেন তালুকদার, আওয়ামী লীগ নেতা জহিরুল হক,বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি,ছাত্রলীগের সবেক সভাপতি পারভেজ আহম্মেদ,মৎস্য লীগের আহবায়ক রুহুল আমীন খান,বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক মাহাবুব আলম মঞ্জু প্রমুখ।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.