
মধ্যনগর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ৩০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার আসরের নামাজের পরে মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের সদস্যদের উদ্যোগে এই ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।ইফতার সামগ্রী হিসেবে ৩০জনের প্রত্যেককে আধা কেজি মুড়ি,১ লিটার তেল,আধা কেজি ডাল,আধা কেজি চিড়া, আধা কেজি ছানা বোট, আধা কেজি খেজুর প্রদান করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে বিদ্যালয়ের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো.রাশিদ আলমের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মো.মাহাবুব আলমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.গিয়াস উদ্দিন তালুকদার, সাবেক ব্যাংক কর্মকর্তা মো.আব্দুর রাজ্জাক ভূঁইয়া,হাকিম উদ্দিন,সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আব্দুল ওয়াদুদ,ডাক্তার মো.মুক্তাদির হোসেন,ব্যাংক কর্মকর্তা মো.আলমগীর হোসেন,সংগঠনটির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন,লন্ডন প্রবাসী দেলোয়ার হোসেন জাকির প্রমুখ।

আতাউর রহমান
০১৭২১৯৬৩৯১৩
২৩.০৩.২০২৪