মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুট বল টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাজশাহী থেকে আঃ হান্নান - রাজশাহী তানোর উপজেলার ডাক বাংলা মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুট বল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।আজ বৃহস্পতিবার রাজশাহী জেলার তানোর উপজেলার ছাত্রদল ও তানোর পৌর ছাত্রদল আয়োজনে একদিনব্যাপী মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় তানোর উপজেলার ৮টি দল অংশগ্রহণ করেন।১/কলমা ইউনিয়ন ২/বাধাইর ইউনিয় ৩/পাচন্দর ইউনিয়ন ৪/তালান্দু ইউনিয়ন ৫/কামারগাঁ ইউনিয় ৬/সরঞ্জায় ইউনিয়ন ৭/চান্দুরিয়া ইউনিয়ন ৮/মুণ্ডমালা পৌরসভা। সারাদিন খেলা শেষে ফাইনালে উঠেন।বাধাইর ও কলমা ইউনিয়ন। কলমা ইউনিয়নকে এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হন বাধাইর ইউনিয়ন। রানারাআপ কলমা ইউনিয়ন। উক্ত খেলায় সভাপতিত্ব করেন তানোর উপজেলার ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলার বি এন পির সাবেক সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার সাবেক মেয়র এবং জেলা বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার। তানোর উপজেলার বিএনপির আহবায়ক আখারুজ্জামান হান্নান। তানোর পৌর বিএনপির আহবায় ইকরামুল আলী মোল্লা। এছাড়াও তানোর ও গোদাগাড়ীর বিএনপি'র বিভিন্ন স্তরের নেতা কমী উপস্থিত থেকে খেলাটি সুন্দর ভাবে উপভোগ করেন।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.