ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোর ২ আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানার মনোনয়ন যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করা হয়েছে।
১ জানুয়ারি ২০২৬ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নিজ কার্যালয়ে যাচাই বাছাই শেষে সাবিরা সুলতানার মনোনয়ন চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করেন।
এ ঘোষণার মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা সুলতানা
আনুষ্ঠানিক যাত্রা শুরু ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পূন্য যোগ্যতা অর্জন করলেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সাবেক সভাপতি এডভোকেট ইসাহাক, চৌগাছা উপজেলা বিএনপি'র সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, তথ্য প্রযুক্তি সম্পাদক জাহিদুল ইসলাম সুমন,পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, নওয়াজিস ইসলাম রিয়েল সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
এ সময় তিনি জনগণের ভালোবাসা দোয়া ও সমর্থন কামনা করেন।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.