1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
রায়পুরাতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা বৃদ্ধ গ্রেপ্তার - দৈনিক সত্যের দর্পণ রায়পুরাতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা বৃদ্ধ গ্রেপ্তার - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

রায়পুরাতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা বৃদ্ধ গ্রেপ্তার

সাদ্দাম উদ্দীন রাজ
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১২৬১ Time View

রায়পুরাতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা বৃদ্ধ গ্রেপ্তার

সাদ্দাম উদ্দীন রাজ, জেলা প্রনিতিধি নরসিংদী-

নরসিংদীর রায়পুরায় এক বুদ্ধি প্রতিবন্ধী(৪১) নারীকে ধর্ষণের অভিযোগে সোলায়মান মিয়া(৫৬) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই নারীকে নরসিংদী সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় রায়পুরা থানায় অভিযোগ করেন। ওই দিন বিকেলে উপজেলায় হাইরমারা বীরকান্দি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
উপজেলার হাইরমারা ইউনিয়ের বীরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত সোলায়মান মিয়া ওই এলাকার গনি মিয়ার ছেলে। সে পেশার একজন কৃষক।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, অভিযুক্ত সোলাইমান ভুক্তভোগীর আত্মীয় হন। সেই সুবাদে প্রায়ই ভুক্তভোগীর বাড়িতে আসা যাওয়া করতো। গত ৩ থেকে ৭ সেপ্টেম্বর কোন একদিন ভুক্তভোগীর বাড়িতে ভুক্তভোগীকে একা পেয়ে সুকৌশলে ভয় ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে অভিযুক্ত বৃদ্ধ ভুক্তভোগী ওই নারীকে প্রাণনাশের হুমকি ভয় ভীতি দেখিয়ে গুপনে গর্ভপতের ঔষধ খাওয়ান।গত ২৭ ডিসেম্বর ভুক্তভোগী ওই নারী অসুস্থ হলে স্বজনরা নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। ওইখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার করে গর্ভবতী হওয়া কথা নিশ্চিত হন স্বজনরা। পরে ভুক্তভোগী ওই নারীকে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদে গত ৩ মাস আগে সোলাইমান মিয়া কর্তৃক ধর্ষণের কথা বলেন।

রায়পুরা থানার উপ-পরিদর্শক রাতুল হাসান বলেন, এ ঘটনায় অভিযোগের পর পর দ্রুত গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD