1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাবের অভিযানে গোমস্তাপুরে ০১ টি ওয়ান শুটারগান ও ১৫ বোতল ফেন্সিডিলসহ অস্ত্র-মাদক কারবারী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাবের অভিযানে গোমস্তাপুরে ০১ টি ওয়ান শুটারগান ও ১৫ বোতল ফেন্সিডিলসহ অস্ত্র-মাদক কারবারী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাবের অভিযানে গোমস্তাপুরে ০১ টি ওয়ান শুটারগান ও ১৫ বোতল ফেন্সিডিলসহ অস্ত্র-মাদক কারবারী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১০৫৯ Time View
র‍্যাবের অভিযানে গোমস্তাপুরে ০১ টি ওয়ান শুটারগান ও ১৫ বোতল ফেন্সিডিলসহ অস্ত্র-মাদক কারবারী গ্রেফতার

্যাবের অভিযানে গোমস্তাপুরে ০১ টি ওয়ান শুটারগান ও ১৫ বোতল ফেন্সিডিলসহ অস্ত্র-মাদক কারবারী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৩ জানুয়ারি ২০২৪ ইং তারিখ সময় রাত্রী ০০.৩০ ঘটিকার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন আলীনগর ইউনিয়নের ইমামনগর নামক এলাকায় র্যাবের একটি চৌকস অভিযানিক দল অপারেশন পরিচালনা করে। ওই সময় যথাক্রমে, ওয়ান শুটারগান- ০১ টি, ফেন্সিডিল- ১৫ বোতল, মোবাইল- ০১টি, সীম কার্ড- ০১টি উদ্ধার করতে সক্ষম হন। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ সামিন আলী (৩৫), পিতা- মোঃ একরামুল হক, সাং- ইমাম নগর, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ। ঘটনার বিবরণে প্রকাশ : সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন আলীনগর ইউনিয়নের ইমামনগর গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ সামিন আলী (৩৫), পিতা- মোঃ একরামুল হক এর বসত বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য মজুদ রয়েছে। সংবাদটি পেয়ে উক্ত আটককৃত মোঃ সামিন আলী এর বসতবাড়ীতে র্যাবের টিম পৌঁছে ঘেরাওকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতরের গেট খুলে পালানোর চেষ্টা করে। ওই সময় বাড়ীর গেটেই ০১ জন ব্যক্তিকে আটক করে এবং অপর ০১ জন অজ্ঞাতনামা ব্যক্তি রাতের আধাঁরে দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে তার বসতবাড়ী তল্লাশী করে ঘরের প্রবেশদ্বারে থাকা খড়ের মাচার ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত ওয়ান শুটারগান ও ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত এলাকায় অবৈধ মাদক ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত ওয়ান শুটারগান অবৈধভাবে মাদক ব্যবসায় এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্য নিজের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র্যাব-৫ কতৃক অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর হতে ০১ টি ওয়ান শুটারগান, ও ১৫ বোতল ফেন্সিডিলসহ অস্ত্র ও মাদক কারবারীকে গ্রেফতারের বিষয়টি আজ বুধবার (০৩ জানুয়ারি, ২০২৪ ইং) সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

র‍্যাবের অভিযানে গোমস্তাপুরে ০১ টি ওয়ান শুটারগান ও ১৫ বোতল ফেন্সিডিলসহ অস্ত্র-মাদক কারবারী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA-03/01/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD