রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি : র্যাব প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ০১ নভেম্বর ২০২৬ তারিখ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সফল অভিযান পরিচালনা করেন। র্যাব তাদের নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে জানতে পারে যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১৩ নং ঘোড়া পাখিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ১৭ রসিয়া চামা গ্রামস্থ আমবাগানের ভিতর কয়েকটি বস্তা সন্দেহজনক অবস্থায় পড়ে আছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি ঘটনা স্থলে উপস্থিত হয়ে একই তারিখ দিবাগত রাত ৮:৩০ ঘটিকার সময় ঘটনাস্থল হতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বস্তাগুলো খুলেন। ওই সময় বস্তা থেকে যথাক্রমে, ৯৮ বোতল Kuf Relief, ৯৬ বোতল FAIRDYL, ১২ বোতল MAGIC MOMENTS Grain Vodka এবং ০৮ বোতল ROYAL STAG SUPERIOR WHISKY পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।
অভিযান চলাকালীন সময় ঘটনাস্থলে ও তার আশেপাশে সন্দেহজনক কাউকে না পাওয়াই আসামিদের গ্রেফতার করা সম্ভব হয় নাই। উদ্ধারকৃত আলামত সমূহ দেশের প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ ও বিভিন্ন রকম মাদকের কাছে ব্যবহৃত দ্রব্যাদি উদ্ধারের বিষয়টি আজ সোমবার (০২-নভেম্বর ২০২৬ ইং) দুপুর ০১-৪৭ মিনিটে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’র র্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে হত্যা, ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে বলেও গণমাধ্যম কর্মীকে জানান।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.