1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাবের অভিযানে বিপুল পরিমান দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার' ০১ জন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাবের অভিযানে বিপুল পরিমান দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার' ০১ জন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাবের অভিযানে বিপুল পরিমান দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার’ ০১ জন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৬২৭ Time View
র‍্যাবের অভিযানে বিপুল পরিমান দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার' ০১ জন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

্যাবের অভিযানে বিপুল পরিমান দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার’ ০১ জন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ মে ২০২৪ ইং তারিখ ভোর ০৪.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই সময় যথাক্রমে, (ক) ১০ টি ওয়ান শুটারগান, (খ) ০১ টি মোবাইল ফোন, (গ) ০২ টি সীমকার্ডসহ ০১ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ ব্যাপারী (৩৬), পিতা- মোঃ আইনুল ব্যাপারী, সাং-পাঁকশী (গার্ড ব্যাংক পাড়া), থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা’কে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, ধৃত আসামী রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (নাপিতপাড়া) গ্রামস্থ তার শ্বশুর বাড়ীতে (জনৈক মোঃ এখলাস (৫০), পিতা- মৃত মোবারক মন্ডল) বিপুল পরিমান মাদকসহ অবস্থান করছে। সংবাদটি পাওয়ার সাথে সাথে র্যাবের আভিযানিক দল উক্ত বাড়ীতে পৌছে ধৃত আসামীকে আটক করেন। র্যাবের টিম ওই সময় বসতবাড়ী তল্লাশী করে বড় টিনের বাক্সের ভিতর হতে কসটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ টি ওয়ান শুটারগান উদ্ধার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একজন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী। সে পেশায় একজন প্রাইভেট চালক। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অস্ত্র-গুলি সংগ্রহ করে নিয়ে রাজশাহীসহ তার নিজ এলাকার অজ্ঞাত অস্ত্র ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল। তাছাড়া সে একজন এলাকার চিহ্নিত মাদক সম্রাট। উক্ত অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় নিজ আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসাসহ অরাজকতা সৃষ্টির লক্ষ্যে নিজের দখলে রেখেছিল। ইতিপূর্বে মাদক ব্যবসার কারণে একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট অবৈধ মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়। সাম্প্রতিক কালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান আটক করা হয়েছে। উক্ত আসামীকে গ্রেফতারের মাধ্যমে অস্ত্র অভিযানের ক্ষেত্রে “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী জেলার বাঘা থানায় মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-৫, কতৃক অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার পূর্বক ০১ কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ বুধবার (২৯-ই মে ২০২৪ ইং) সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

র‍্যাবের অভিযানে বিপুল পরিমান দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার' ০১ জন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA- 29 /05/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD