1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে এয়ারপোর্ট থানা এলাকায় ০২ কেজি গাঁজা উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে এয়ারপোর্ট থানা এলাকায় ০২ কেজি গাঁজা উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে এয়ারপোর্ট থানা এলাকায় ০২ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯৪ Time View

র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে এয়ারপোর্ট থানা এলাকায় ০২ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারীঅপরাধী, ভেজালপণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, এর একটি চৌকস অভিযানিক দল অদ্য ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ সময় ১৪.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ভেলাবাড়ী নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। ওই সময় যথাক্রমে, গাঁজা- ০২ কেজি, মোবাইল ফোন- ০১টি, সীম কার্ড- ০২টি, নগদ- ৩,০০০/- টাকা উদ্ধার করতে সক্ষম হন। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ দুলাল হোসেন (৩৬), পিতা- মৃত জালাল হোসেন, সাং- ভোলাবাড়ি, থানা- এয়ারপোর্ট, রাজশাহী মহানগর।

ঘটনার বিবরণে প্রকাশ : সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ভোলাবাড়ী সাকিনাস্থ জনৈক মোঃ মাসুদ (২৮), পিতা- মাহাবুবুর রহমান, সাং- ভোলাবাড়ী, থানা- এয়ারপোর্ট, রাজশাহী মহাননগর এর বসতবাড়ীর উত্তর-পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ তোজাম্মেল পুলিশ এর আমবাগানের ভিতরে ০১ জন লোক অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

বিষয়টি জানা মাত্রই র‍্যাবের গোয়েন্দা দল উক্ত ঘটনাস্থল আমবাগানের ভিতরে পৌঁছালে ০১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‍্যাবের টিম তাকে ঘটনাস্থলেই তার হাতে থাকা একটি কালো রংয়ের পলিথিন ব্যাগসহ আটক করে। পরবর্তীতে পলিথিন ব্যাগের ভিতর হতে উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় বিক্রয় করিয়া আসছে এবং সে অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করেছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানায় মামলা রুজু করা রয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ কতৃক অভিযান চালিয়ে র‍্যাব-৫, রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকা হতে ০২ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ শুক্রবার (১৬ ফ্রেব্রুয়ারী, ২০২৪ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে এয়ারপোর্ট থানা এলাকায় ০২ কেজি গাঁজা উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA- 14/02/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD