1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ৯৮৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ৯৮৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ৯৮৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩২১৯ Time View

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ৯৮৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ধর্ষণ, ছিনতাইকারী ও অপহরণ’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহী কর্তৃক ইং ০৭ অক্টোবর ২০২৩ তারিখ ১৬.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ডাঁসমারী খোঁজাপুর এলাকায় অপারেশন পরিচালনা করেন। ওই সময় যথাক্রমে, (ক) ট্যাপেন্টাডল ট্যাবলেট- ৯৮৮ পিচ, (খ) মোবাইল ফোন- ০১টি, (গ) সীম কার্ড- ০২টি, (ঘ) মেমোরিকার্ড- ০১টি উদ্ধার করেন। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ হাফিজ (২১), পিতা- মোঃ আহসান, মাতা- মোছাঃ সেলিনা, সাং- চরখিদিরপুর মিডিলচর, থানা- কাটাখালী, রাজশাহী মহানগর।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ২৯-নং ওয়ার্ডের ডাঁসমারী খোঁজাপুর পদ্মারপাড় সাজদার বাড়ীর সামনে বটতলার নীচে ০১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ অবস্থান করছে।

বিষয়টি জানা মাত্রই উক্ত ঘটনাস্থল ডাঁসমারী খোঁজাপুর পদ্মারপাড় সাজদার বাড়ীর সামনে বটতলার নীচে পৌঁছা মাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে র‍্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করে। উক্ত আসামীদ্বয়ে বিরুদ্ধে রাজশাহী মহানগরীর মতিহার থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন অভিযানের অংশ হিসেবে সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ৯৮৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার ০৭ অক্টোবর, ২০২৩ ইং সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ৯৮৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA-07/10/2023

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD