1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ২৩৮ গ্রাম হেরোইন উদ্ধার' ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ২৩৮ গ্রাম হেরোইন উদ্ধার' ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ২৩৮ গ্রাম হেরোইন উদ্ধার’ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৬৯৪ Time View

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ২৩৮ গ্রাম হেরোইন উদ্ধার’ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী, ভেজাল পণ্য’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ০৯ আগস্ট ২০২৩ ইং তারিখ দুপুর- ০১-টা ১৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা মোড় নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন র‍্যাবের একটি চৌকস অভিযানিক দল।

অপারেশন চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) হেরোইন-২৩৮ গ্রাম, (খ) মোবাইল-০১ টি, (গ) সীম কার্ড-০২ টি, (ঘ) নগদ- ২৪৭০/-টাকা, (ঙ) ব্যাগ-০১টি উদ্ধার করতে সক্ষম হন।

অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- আহমেদ আফনান @ হযরত (২০), পিতা- মৃত ইসরাফিল, সাং- মাদারপুর, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহী।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ টু ঢাকাগামী হানিফ কেটিসি চেয়ার কোচ পরিবহনে যাত্রী বেশে অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ রাজশাহী মহানগরীর দিকে আসছে।

উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা বাজারস্থ কাশিয়াডাঙ্গা মোড়ে চাঁপাইনবাবগঞ্জ টু রাজশাহী মহানগরগামী মহাসড়কের উত্তরাংশে বটগাছ সংলগ্ন রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপ কাশিয়াডাঙ্গা এর কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করা হয়।

চেকপোষ্ট পরিচালনাকালীন একই তারিখ ০১টি হানিফ কেটিসি নামের চেয়ার কোচ যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৩২৩৮ বাসটি ঘটনাস্থল বর্নিত পাঁকা রাস্তার উপর চেকপোষ্টের সামনে আসিলে সিগন্যাল দিয়ে বাসটির গতিরোধ করে থামানো মাত্রই যাত্রীবেশে বসে থাকা ডি-৪ আসনধারী ০১ (এক) জন ব্যক্তি কোচের জানালা খুলে কৌশলে পালানোর চেষ্টাকালে র‍্যাবের টিম উল্লিখিত ব্যক্তিকে বাসের ভিতরেই আটক করে।

গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সীমান্তবর্তী বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হিরোইন সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা রুটে বিভিন্ন গাড়ীতে যাত্রীবেশে রাজশাহী মহানগরসহ ঢাকার বিভিন্ন এলাকায় নিয়মিত অবৈধ মাদকদ্রব্য হিরোইন সরবরাহ করে আসছিলো বলে স্বীকার করে।

এ ঘটনায় গ্রেফতার আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে ২৩৮ গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক তথা ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ বৃহস্পতিবার (১০-ই আগষ্ট, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ২৩৮ গ্রাম হেরোইন উদ্ধার' ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA-10/08/2023

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD