1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯১৫ Time View

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ধর্ষণ, ছিনতাইকারী ও অপহরণ’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহী কর্তৃক অদ্য রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ১২.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন দবির মোল্লাপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অপারেশন চলাকালীন সময় যথাক্রমে, (ক) ফেন্সিডিল- ১২৫ বোতল উদ্ধার পূর্বক আসামী মোঃ শামীম আহমেদ (২০), পিতা- মোঃ হাবিবুর রহমান, সাং- তারাপুর ০৪-নং ওয়ার্ড, পুঠিয়া পৌরসভা, থানা- পুঠিয়া, জেলা-রাজশাহী’কে গ্রেফতার গ্রেফতার করে।

ঘটনার বিবরণে প্রকাশঃ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী ০১ টি ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে বেড়পাড়া হইতে হরিপুর মোড়ের দিকে আসছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন দবির মোল্লাপাড়া গ্রামস্থ জনৈক আলহাজ্ব মোঃ আজবার আলী (৫৮) এর বসতবাড়ীর পশ্চিমে বেড়পাড়া হতে হরিপুর মোড়গামী আধা-পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে।

চেকপোষ্ট পরিচালনা কালে একই তারিখ রাস্তার উপর ০১টি ব্যাটারী চালিত অটোরিক্সা আসলে থামানোর সংকেত দেওয়া মাত্র র‍্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ০১ জন মাদক ব্যবসায়ী অটোরিক্সার উপরে যাত্রী সিটের সামনে পাদানীতে থাকা ০১ টি পুরাতন কর্কসীট রেখে কৌশলে দ্রুত পালানোর চেষ্টা। পালানোর সময় র‍্যাবের টিম তাকে ঘটনাস্থলেই পুরাতন কর্কসীটসহ আটক করেন।

পরবর্তীতে উক্ত মাছ পরিবহণের কাজে ব্যবহৃত কর্কসীটের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে পৃথক ভাবে রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন অভিযানের অংশ হিসেবে সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ রবিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ইং সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার' ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA-24/09/2023

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD