1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৯৪৪ Time View

সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ভেড়ামারা প্রতিনিধি – ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কুষ্টিয়া অঞ্চলের বহুল প্রচারিত “মুক্তচিন্তার অগ্রদূত” সাপ্তাহিক কুষ্টিয়া মুখ পত্রিকার প্রতিনিধি সম্মেলন। পত্রিকাটির বার্তা, বানিজ্যিক এবং সম্পাদকীয় কার্যালয় ভেড়ামারা থানার সামনে ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্ট সংলগ্ন স্থানে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক মানবজমিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি এবং ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়’র সভাপতি শাহ্ জামাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা। বক্তব্য রাখেন, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, কুষ্টিয়ার মুখ পত্রিকার সাহিত্য সম্পাদক, কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি আসমান আলী।
কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহ্ জামাল বলেন, সংবাদপত্র কে সমাজের দর্পণ বলা হয়। আর সাংবাদিকরা হলো সেই দর্পনের কারিগর। আপনাদের লিখনী শক্তি দিয়ে কুষ্টিয়ার মুখ সেই দায়িত্ব পালন করতে চাই। সমাজের নানা অসঙ্গতি, জনগণের সুবিধা ও অসুবিধা গুলো, নিপীড়িত মানুষের দুঃখ কষ্ট দুর্ভোগ সুচারুরূপে তুলে ধরবে কুষ্টিয়ার মুখ।
প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নোমান জহির রাজা, মোঃ মনিরুল ইসলাম (মিরপুর), স্টাফ রিপোর্টার এস এম রওনক, শামিমুল হক শামীম, জহিরুল কবীর নবীন, রিপন আহমেদ , সরোয়ার হোসেন, সাজেদুর রহমান নয়ন, আশিক মাহমুদ, ইলিয়াস হুসাইন খোকন, দৌলতপুর প্রতিনিধি মুসাবুল হক, মোঃ হাসানুজ্জামান কাঁকন, সাইফুল ইসলাম, মিরপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন, তুহিনুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD