সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে উপজেলার ঐতিহ্যবাহী বাঁশবাড়ীয়া বাজার দোকান মালিক সমিতির ১১তম কার্যকরী পরিষদ নির্বাচন শনিবার(২৯ নভেম্বর)অনুষ্ঠিত হয়েছে।১৪৩ জন প্রকৃত ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে হাফেজ মু. আলমগীর সভাপতি এবং মোহাম্মদ জনি মজুমদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।ভোট গননা শেষে বিকাল আনুমানিক ৪টার সময় অন্যান্য বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছেন নির্বাচন পরিচালনা কমিটি।সীতাকুন্ড উপজেলার ঐতিহ্যবাহী বাঁশবাড়ীয়া বাজার দোকান মালিক সমিতির ১১তম কার্যকরী পরিষদ নির্বাচনে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন,সহ সভাপতি -মো:নাছির উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক-মো: জাহাঙ্গীর আলম ও অর্থ সম্পাদক মো: ইউছুফ।
উল্লেখ্য,২৯ নভেম্বর শনিবার সকাল ৯ টা হতে বিকাল ২ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।এ সময় ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যরা নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেছেন।কমিটির সদস্যরা হলেন, সীতাকুণ্ড
উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ লোকমান কাদেরী,বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার মোহাম্মদ আওরঙ্গজেব,বিশিষ্ট ব্যবসায়ী ও
আনসার ভিডিপি' র সদস্য মোঃ শামসুল আলম,বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ হারুন ভূঁইয়া ও সৈয়দ মহিবুল হাসান মেম্বার। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান,অত্যন্ত উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।ব্যবসায়ীরা তাদের মনোনীত প্রার্থী কে ভোট দিয়ে বিজয় করেছেন।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.