এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ১সেপ্টেম্বর মঙ্গলবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলার বিএনপির দুই গ্রুপের কর্মসূচী একই সময় একই স্হানে হওয়ায় এতে করে আসলাম চৌধুরীর সমর্থক ও কাজী সালা উদ্দিন সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হলে এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার মত ঘটনা ঘটে।পরে আসলাম চৌধুরী সমর্থকদের উপজেলার পৌরসদরে অবস্হিত এল কে সিদ্দিকী স্কোয়ারের সামনে নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘন্টা পর সাড়ে ৫টার দিকে র্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ড.কমল কদরের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন এর সন্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লায়ন মো.আসলাম চৌধুরী(এফসিএ)।সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জহুরুল আলম জহুর,সালামত উল্ল্যাহ, যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী,পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন ও সদস্য সচিব ছালেহ আহমদ সলু।
এছাড়াও উপস্থিত ছিলেন,বিএনপি নেতা ইউসুফ নিজামী,বদিউল আলম বদরুল, দিদারুল ইসলাম মাহমুদ,নুরুল আনোয়ার,নুরুদ্দিন মো. জাহাঙ্গীর ও মোজাহের উদ্দিন আশরাফ প্রমূখ।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.