1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলেচনা সভা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলেচনা সভা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলেচনা সভা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৮৬০ Time View

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলেচনা সভা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি – অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতা মাস। যার মধ্যে ১০ অক্টোবরকে স্তন ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে পালন করা হয়। ‘চাই দ্রæত নির্ণয় ও পরিপূর্ণ চিকিৎসা’ এই শ্লোগানক সামনে রেখে গতকাল সকালে কুষ্টিয়ায় রতন ক্লিনিকে ডা: তোফাজ্জুল হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও সাফ‘র আয়োজনে আলোচনা সভা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডা: আসমা জাহান লিজা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএ‘র সাধারণ সম্পাদক ডা: এ এফ এম আমিনুল হক রতন, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ক্যান্সার সার্ভেবার মোছা: নিলুফা খাতুন। বক্তাগণ বলেন, স্তন ক্যান্সার দ্রæত নির্ণয় পরবতীতে পরিপূর্ণ চিকিৎসা করতে হবে। “যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়” মা বোনদের ভিতরে সচেতনতা জাগ্রত করাতে হবে, পাশাপাশি পুরুষদেরও মহিলাদের বোঝাতে হবে। নিজের স্তন নিজেই পরিক্ষা করা যায়। সন্দেহ হলে স্কিনিং করতে হবে। সন্তান ভূমিষ্ট হয় জরায়ু পথ দিয়ে আর ভূমিষ্ট হওয়ার পর প্রথম আদর্শ খাদ্য মায়ের শাল দুধ আর এই দুই জায়গাই মহিলারা ক্যান্সারে আক্রান্ত হয়। সন্তানকে বুক দুধ ঠিকমত খাওয়াতে হবে। স্তনে টিউমার বা চাকাচাকা দেখা দিলেই ক্যান্সার মনে করা যাবে না। স্তন ক্যান্সারের ঝুঁকি বা রিস্ক ফ্যাক্টর গুলো জানতে হবে। প্রতিরোধ্য বিষয়গুলো মানতে হবে। ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করতে হবে। সচেতনতা বৃদ্ধি ও জীবনযাত্রা বা লাইফ স্ট্যাইল পরিবর্তনের মাধ্যমে আমরা যেকোন ক্যান্সার প্রতিরোধ করতে পারি, সর্বপরি প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে স্তন ক্যান্সার নিরাময়যোগ্য। প্রতিেেরাধ নিরাময়ের চেয়ে ভাল। আলোচনা শেষে লিফলেট বিলি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD