1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
২১ ঘন্টা পর নিখোঁজ হওয়া জেলে উজ্জ্বলের মরদেহ উদ্ধার - দৈনিক সত্যের দর্পণ ২১ ঘন্টা পর নিখোঁজ হওয়া জেলে উজ্জ্বলের মরদেহ উদ্ধার - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

২১ ঘন্টা পর নিখোঁজ হওয়া জেলে উজ্জ্বলের মরদেহ উদ্ধার

আতাউর রহমান
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩৬৯৭ Time View

২১ ঘন্টা পর নিখোঁজ হওয়া জেলে উজ্জ্বলের মরদেহ উদ্ধার

মধ্যনগর (সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে গুরমার হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে উজ্জ্বল সরকারের (২৫) মরদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) আড়াইটার দিকে থানা পুলিশ ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের এক দল ডুবুরির যৌথ উদ্ধার অভিযানে গুরমার হাওর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

থানা প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা যায়,রবিবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের গুরমার হাওরে চামরদানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের চারজন জেলে বিপ্লব (৪০), উপসনা (৩৫),বিনা (৩৫) ও উজ্জল (২৫) মিলে মাছ ধরতে যায়।হঠাৎ করে হাওরে ঝড়ের কবলে পরে নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক বিপ্লব, বিনা ও উপসনা সাঁতরে তীরে উঠতে পারলেও উজ্জল হাওরের পানিতে ডুবে নিখোঁজ হন।নিখোঁজ হওয়ার খবরটি পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের যৌথ অভিযানে নিখোঁজের ২১ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান হোসেন জানান,নিখোঁজ হওয়া জেলে উজ্জ্বল সরকারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।উদ্ধার কাজে থানা পুলিশের সাথে ডুবুরিদের একটি দল কাজ করেছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD