
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৬টায় লাউজানী আল-হেলাল কমপ্লেক্সে শুরু হয়ে বিকাল ০৪টায় শেষ হয় এ শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক আলমগীর কবীরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আলমগীর হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলা সভাপতি মো. আব্দুল মালেক খান, ঝিকরগাছা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা, সহকারী অধ্যাপক হারুন অর রশিদ এবং মো. নজরুল ইসলাম খান। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা সভাপতি মো. আলমগীর কবীর। পবিত্র কোরআন থেকে দারসুল পেশ করেন সংগঠনের উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল আলীম।
শিক্ষা শিবিরে ‘ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান’ বিষয়ে আলোচনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক নুরুল আমীন। ‘দাওয়াতি মুমিন জীবনের মিশন’ বিষয়ে বক্তব্য দেন জেলা সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম হান্নান। ব্যক্তিগত রিপোর্ট উপস্থাপন ও পর্যালোচনা করেন উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন জেলা উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন। ‘জান্নাত ও জাহান্নাম মানুষের চূড়ান্ত ও অনন্তকালের নিবাস’ বিষয়ে আলোচনা করেন জেলা সভাপতি মো. আব্দুল মালেক খান। উপস্থিতি পর্যালোচনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি মো. আসমাতুল্লাহ। সমাপনী বক্তব্য ও মুহাসাবা পরিচালনা করেন উপজেলা সভাপতি মো. আলমগীর কবীর।
এছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঝিকরগাছাউপজেলা সাবেক সেক্রেটারী আবিদুর রহমান, পৌর সভাপতি আসাদুজ্জামান আসাদ, সেক্রেটারী হবিবুর রহমান তুহিন, ঝিকরগাছা ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, রফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শ্রমিক নেতৃবৃন্দ।
দিনব্যাপী শিক্ষা শিবিরে কর্মীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।