1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- অনুষ্ঠিত টাইব্রেকারে হাজিরবাগ ইউনিয়নকে ৫ -২ গোলে হারিয়ে ঝিকরগাছা ইউনিয়ন একাদশ জয়ী - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- অনুষ্ঠিত টাইব্রেকারে হাজিরবাগ ইউনিয়নকে ৫ -২ গোলে হারিয়ে ঝিকরগাছা ইউনিয়ন একাদশ জয়ী - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- অনুষ্ঠিত টাইব্রেকারে হাজিরবাগ ইউনিয়নকে ৫ -২ গোলে হারিয়ে ঝিকরগাছা ইউনিয়ন একাদশ জয়ী

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

স্মরণকালের সর্ববৃহৎ ফুটবলপ্রেমী দর্শক সমাগমে যশোরের ঝিকরগাছায় বর্ণিল-বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের কোয়ার্টার ফাইনালে এই আকর্ষণীয় খেলায় ঝিকরগাছা ইউনিয়ন একাদশ সেমিফাইনাল নিশ্চিত করেছে।

উভয় পক্ষের পাল্টাপাল্টি আক্রমণ ও উত্তেজনাপুর্ণ এই খেলার প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র হয়।

দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের মাত্র ১০মিনিটের মাথায় ঝিকরগাছা ইউনিয়ন একাদশের পক্ষে ৭নং জার্সি পরিহিত হৃদয় হোসেন চৌকস ও নৈপুণ্য গোলটি করে দলকে এক শূন্য গোলে এগিয়ে নেন।

হাজারো দর্শকে পরিপূর্ণ দর্শক গ্যালারিতে খেলার উত্তেজনার পারদ যখন তুঙ্গে শেষ মুহূর্তের ঠিক ৭মিনিটের মাথায় হাজীরবাগ ইউনিয়ন একাদশের পক্ষে আকর্ষিক ও অলৌকিক গোলটি করেন ৭জার্সি পরিহিত রিজভীর দুর্দান্ত শট প্রতিপক্ষ ঝিকরগাছা ইউনিয়ন একাদশের জালে আটকে পড়ে। ফলে দর্শক নন্দিত খেলাটি গোলশূন্য ড্র হয়।

রেফ্রি টাইব্রেকারের সিদ্ধান্ত নেন।

ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠে আয়োজিত মনোমুগ্ধকর হাজারো ফুটবলপ্রেমী দর্শক দ্বিতীয় রাউন্ডের সেমিফাইনাল ম্যাচের এই খেলা উপভোগ করেন।

খেলার নির্ধারিত সময়ের শেষ মাত্র ১০মিনিটের মাথায় ঝিকরগাছা ইউনিয়ন একাদশের দুর্ধর্ষ রক্ষণভাগের ৭নং জার্সিধারী খেলোয়াড় খুলনা স্টেডিয়ামের মাঠ কাঁপানো ঝিকরগাছার কৃতি ফুটবলার হৃদয় হোসেন।তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

সেরা খেলোয়াড় হৃদয় হোসেনের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম।

শুক্রবার (২১আগস্ট) বিকালে ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠে পড়ন্ত বিকেলে এই আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হয়। ঝিকরগাছার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন স্পোর্টস ক্লাব খেলাটির আয়োজন করে।

দর্শকে পরিপূর্ণ খেলার শুরুতে উভয় দলের মধ্যে পাল্টাপাল্টি লড়াই শুরু হয়। বি এম হাই স্কুলের মাঠ ভর্তি হাজার হাজার ফুটবলপ্রেমী ক্রীড়ামোদী উৎসুক দর্শক ও অতিথিরা খেলাটি উপভোগ করেন। পাল্টাপাল্টা আক্রমণে উভয় দলের সমর্থকদের মধ্যে দেখা দেয় টানটান উত্তেজনা।

খেলার দ্বিতীয়ার্ধে প্রাণপন চেষ্টা করেও সমতা ফেরাতে ব্যর্থ হয় হাজিরবাগ ইউনিয়ন। উভয় দলের উত্তেজনাপূর্ণ ও আক্রমণাত্মক খেলায় উত্তেজনায় ফেটে পড়ে দলীয় সমর্থকেরা।

খেলার শেষ নির্ধারিত সময়ের মাত্র ৭ মিনিটের মাথায় হাজিরবাগ ইউনিয়ন একাদশের পক্ষে ৭নং জার্সি পরিহিত রিজভী হাজিরবাগ ইউনিয়ন একাদশকে সমতায় ফিরিয়ে আনেন।

খেলার প্রাক্কালে স্বাগত বক্তব্য রাখেন, স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল।

খেলায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা সহ মোট ১২টি দল অংশ নিচ্ছে।

আগামী শুক্রবার (২৮আগস্ট) পরবর্তী খেলাটির মুখোমুখি হবে গঙ্গানন্দপুর ইউনিয়ন একাদশ বনাম শংকরপুর ইউনিয়ন একাদশ।

প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন ,সহকারি আল ইমরান শান্ত , মিজানুর রহমান ও বশির আহমেদ। খেলা উপভোগ করতে মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম,জুলাই শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের পিতা মোঃ নওশেদ আলী,হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামশেদ আলী, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টু, বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.সামছুর রহমান,ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সহ-সভাপতি আলহাজ্ব ইয়াউর রহমান, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান মুন্না, ক্রিকেট একাডেমির সভাপতি শাহারুল আলম হ্যাপি,

খেলার ধারাভাষ্যকার ছিলেন সিরাজুল ইসলাম বাঙ্গালী,ব্রাজিল ইসলাম বাঙালি ও নাজমুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD