1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ প্রেস কনফারেন্স  - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ প্রেস কনফারেন্স  - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ প্রেস কনফারেন্স 

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

আতাউর রহমান জসি ঝিকরগাছা যশোর (যশোর) থেকে।

নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে যশোরের ঝিকরগাছায় অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

১২ অক্টোবর দুপুর ২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সহকারী সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, সার ব্যবসায় সমিতির সভাপতি ঢাবি ফোরামের জেলা সেক্রেটারি আশফাকুজ্জামান খান ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ

প্রেস কনফারেন্সে জানানো হয়, আজ ১২ অক্টোবর ২০২৬ থেকে একযোগে সারাদেশে বাসাবাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। এ লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডার এর তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। সারাদেশে তথ্য সংগ্রহের জন্য ৬৬,৮৯৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬,৬৮১ জন সুপারভাইজারকে প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। মাঠকর্মীরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে রিয়েল-টাইমে অনলাইন ডেটাবেইজে তথ্য ইনপুট করবেন

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১০ মার্চ ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচির পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। পাইলট ধাপে ৮টি বিভাগের ৪৪টি জেলার ৫৫টি উপজেলায় সফলভাবে তথ্য সংগ্রহ শেষে যোগ্য উপকারভোগীদের মাঝে ভাতা প্রদান করা হয়। ২০২৬-২৭ অর্থবছরে কর্মসূচির মূল বাস্তবায়নে ১৪,৫০০.০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে ১২,৩০০.০০ কোটি টাকা সরাসরি ভাতা হিসেবে প্রদান করা হবে।

প্রেস কনফারেন্সে সরকার এ মহতি উদ্যোগের মাধ্যমে ঝিকরগাছা উপজেলা সহ সমগ্র বাংলাদেশের প্রকৃত উপকারভোগী পরিবারগুলোকে চিহ্নিত করে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানানো হয়।

এ কর্মসূচি বাংলাদেশের নারীদের আত্মনির্ভরশীলতা ও সামাজিক ন্যায়বিচার অর্জনে একটি যুগান্তকারী পদক্ষেপ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD