1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে যুব ম্যারাথন অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে যুব ম্যারাথন অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে যুব ম্যারাথন অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View
ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে যুব ম্যারাথন অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ‘ঐতিহাসিক যুব ম্যারাথন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠ থেকে ম্যারাথন দৌড় শুরু হয়। পরে অংশগ্রহণকারীরা যশোর-বেনাপোল মহাসড়কের হাজিরালী মোড় ঘুরে উপজেলা মোড়ে এসে ম্যারাথন শেষ করেন। এতে বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেন।

ম্যারাথন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আবিদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া বিভাগের সাধারণ সম্পাদক হাফেজ রেজাউল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা)আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেম উদ্দিন ফরিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ এবং পৌর আমির আব্দুল হামিদ।

এ সময় উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ, যুব ও ক্রীড়া বিভাগের নেতাকর্মী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার মসনউদ্দিন ফরিদ যুবসমাজকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি থেকে দূরে থেকে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD