1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
২০০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১০ - দৈনিক সত্যের দর্পণ ২০০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১০ - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

২০০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১০

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১২১৭ Time View
২০০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১০

২০০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১০

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে অবৈধ ভাবে আমদানিকৃত ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দসহ ১০ চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি ) রাত দেড়টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা হতে মধ্যনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ টি হ্যান্ড ট্রলি বুঝাই ২০০বস্তা আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি জব্দসহ ১০ চোরাকারবারিকে আটক করে। আটককৃতরা হলেন উপজেলার আমানিপুর গ্রামের মৃত মোঃ চন্দু মিয়ার ছেলে মোঃ জমির হোসেন (২৪),মোঃ রাশিদ মিয়ার ছেলে আতাবুর রহমান (১৯), সাউদপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে আনোয়ার হোসেন(২৪), দাতিয়া পাড়া গ্রামের মোঃ সাজু মিয়ার ছেলে জিয়াউর রহমান (২৪), মৃত মোঃ আব্দুল ছাত্তারের ছেলে মোঃ সাধীন মিয়া (২৩),কালগড় গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (২৪), মৃত রশিদ আলীর ছেলে রতন মিয়া(৩০),দাতিয়া পাড়া গ্রামের মৃত ওমর আলী ছেলে মোঃ রুবেল মিয়া(২৪),দক্ষিন উড়া গ্রামের মনোরঞ্জন তালুকদারের ছেলে পরিতোষ তালুকদার(১৯),তাহিরপুর উপজেলার কালাগাঁও গ্রামের মৃত আব্দুর গফুরের ছেলে হিরা মিয়া (২৮), মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান,অবৈধভাবে ভারত থেকে চিনি আমদানির সময় অভিযান চালিয়ে ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ ও ১০ জনকে আটক করা হয়েছে।গ্রেফতারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে চোরাচালান মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD