1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঈশ্বরদী থানার আলোচিত ট্রাক চুরি মামলার প্রধান আসামী মোঃ দেলোয়ার হোসেন গ্রেফতার ও চুরিকৃত ট্রাক এর যন্ত্রাংশ উদ্ধার - দৈনিক সত্যের দর্পণ ঈশ্বরদী থানার আলোচিত ট্রাক চুরি মামলার প্রধান আসামী মোঃ দেলোয়ার হোসেন গ্রেফতার ও চুরিকৃত ট্রাক এর যন্ত্রাংশ উদ্ধার - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঈশ্বরদী থানার আলোচিত ট্রাক চুরি মামলার প্রধান আসামী মোঃ দেলোয়ার হোসেন গ্রেফতার ও চুরিকৃত ট্রাক এর যন্ত্রাংশ উদ্ধার

রওশন আলম
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৪৬ Time View

ঈশ্বরদী থানার আলোচিত ট্রাক চুরি মামলার প্রধান আসামী মোঃ দেলোয়ার হোসেন গ্রেফতার ও চুরিকৃত ট্রাক এর যন্ত্রাংশ উদ্ধার

রওশন আলম, পাবনা জেলা প্রতিনিধি- গত ইং ১৯/০১/২০২৪ তারিখ, অনুমান সময় দুপুর ১২:০০ ঘটিকার সময় টাটা কোম্পানীর ΤΑΤΑ-১৬১৫ (২০১৮) মডেলের ৬ চাকার ০১ টি ট্রাকটি ঈশ্বরদী থানাধীন আলহাজ্বমোড় ছানাউল্লাহর গ্যারেজে রাখিয়া ট্রাকের কেবিন তালাবদ্ধ করিয়া রাখে। ইং ২০/০১/২০২৪ তারিখ, অনুমান সময় সকাল ০৮:০০ ঘটিকার সময় উক্ত গ্যারেজে গিয়ে দেখিতে পাই যে, উক্ত স্থানে রাখা ট্রাকটি নাই। ইং ১৯/০১/২০২৪ তারিখ, অনুমান সময় দুপুর ১২:০০ ঘটিকা হইতে ইং ২০/০১/২০২৪ তারিখ, অনুমান সময় সকাল ০৮:০০ ঘটিকা সময়ের মধ্যে চোর বা চোরেরা ঈশ্বরদী থানাধীন আলহাজ্বমোড় ছানাউল্লাহর গ্যারেজের সামনে আসিয়া গ্যারেজের ভেতর থেকে ট্রাকের কেবিনের তালা ভাঙ্গিয়া উপরোক্ত স্থান হইতে ট্রাকটি চুরি করিয়া লইয়া যায়। এই ঘটনার প্রেক্ষিতে ঈশ্বরদী থানায় একটি চুরি মামলা রুজু হয়। যাহার নং-৩৪, তারিখ-২২/০১/২০২৪ খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড। পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের সার্বিক তত্বাবধায়নে জনাব মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার,পাবনা জনাব বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার, ঈশ্বরদী সার্কেল সহ অফিসার ইনচার্জ, জনাব মোঃ রফিকুল ঈশ্বরদী থানা এবং জনাব মোঃ মনিরুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত), দিকনির্দেশনায় এসআই মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে ও ঈশ্বরদী থানার একটি চৌকস টিম গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে যশোর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বকচর নামক স্থান হতে অত্র মামলার প্রধান আসামী ০১। মোঃ দেলোয়ার হোসেন (৩৮) পিতা-মৃত সদর মিস্ত্রি, সাং-বকচর হুস তলা কবরস্থান রোড, থানা-যশোর কোতয়ালী,জেলা-যশোরকে গ্রেফতার করেন এবং চুরি যাওয়া ট্রাকটি ধৃত আসামীর দেখানো মতে যশোর জেলার কোতয়ালী থানাধীন যশোর পৌরসভার এলাকা থেকে ট্রাকটি বিক্রয় করার উদ্দেশ্য কেটে টুকরো টুকরো করে খুলে রাখা অবস্থান ট্রাকের বিভিন্ন অংশ/যন্ত্রাংশ উদ্ধার করিয়া বিধি মোতাবেক জব্দ তালিকা মুলে জব্দ করে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ জালাল উদ্দিন ঈশ্বরদী নিয়ে আসে। অন্যানা আসামীদের গ্রেফতার জন্য অভিযান চলমান আছে।
আসামী মোঃ দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে মারামারি, চুরি সহ একাধিক মামলা আছে।

ঈশ্বরদী থানার আলোচিত ট্রাক চুরি মামলার প্রধান আসামী মোঃ দেলোয়ার হোসেন গ্রেফতার ও চুরিকৃত ট্রাক এর যন্ত্রাংশ উদ্ধার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD