
পাবনা র্যাবের অভিযানে ৪ কেজি গাঁজা ও ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রওশন আলম, পাবনা জেলা প্রতিনিধি: র্যাব-১২, সিপিসি-২, পাবনার আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, পাবনা জেলার সদর থানাধীন ভাড়ারা ইউনিয়নের শ্রীপুর গ্রামস্থ খতিব আব্দুল জাহিদ স্কুল এন্ড কলেজ এর সামনে একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিসি-২, পাবনার একটি চৌকষ আভিযানিক দল কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এর নেতৃত্বে গত ৩১ মার্চ, ২০২৪ তারিখ ১৬.২০ ঘটিকায় পাবনা জেলার সদর থানাধীন ভাড়ারা ইউনিয়নের শ্রীপুর গ্রামস্থ খতিব আব্দুল জাহিদ স্কুল এন্ড কলেজ এর সামনে পাবনা টু সুজানগরগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে শফিকুল ইসলাম (২২), পিতা-আজম প্রামানিক, সাং-পূর্ব রাঘবপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে গ্রেফতার করে এবং তার নিকট হতে ০৪ কেজি গাঁজা, ০১ টি মোবাইল ও ০২টি সিমকার্ড উদ্ধার করা হয়৷
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করতঃ পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
