1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
বাংলাদেশ পুলিশ বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন'সহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম-আইজিপি - দৈনিক সত্যের দর্পণ বাংলাদেশ পুলিশ বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন'সহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম-আইজিপি - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

বাংলাদেশ পুলিশ বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন’সহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম-আইজিপি

রুহুল আমিন খন্দকার
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৮৭০ Time View

বাংলাদেশ পুলিশ বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন’সহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম-আইজিপি

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: নির্বাচনী দায়িত্বসহ দেশের মানুষের নিরাপত্তায় পুলিশ বাহিনী দায়িত্ব পালন করে আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শুক্রবার ১৭-মে ২০২৪ ইং বেলা ১২টায় জেলায় পুলিশের একাধিক স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের (সাংবাদিকদের) সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এরআগে আইজিপি সুনামগঞ্জে পুলিশ অফিস অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, পুলিশ হাসপাতালে স্থাপিত পুলিশ ল্যাব ও সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নবনির্মিত ৪ তলা বিশিষ্ট স্টুডিও অ্যাপার্টমেন্টের উদ্বোধন করেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। নির্বাচনী দায়িত্বসহ দেশের মানুষের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করে আসছে পুলিশ। বর্তমানে পুলিশের সব ধরনের সক্ষমতা আছে। নির্বাচনসহ যেকোনো ধরনের চ্যালেঞ্জ আমরা পেশাদারিত্বের সঙ্গে পালন করতে পারব।

সুনামগঞ্জসহ সারাদেশে সামনে উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান পুলিশের এই মহাপরিদর্শক।

চৌধুরী আদুল্লাহ আল মামুন আরও বলেন, পুলিশ সবসময় যেকোনো আইন বিরোধী কাজে ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে। কোনো অপরাধের সঙ্গে যদি পুলিশ সদস্যও যুক্ত থাকে আমরা তাকে শাস্তির আওতায় নিয়ে আসব। পুলিশ জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স ভূমিকায় রয়েছে।

আইজিপি বলেন, সুনামগঞ্জ আমার জন্মভূমি। মায়ের কাছে আসলে যেমন প্রশান্তি পাওয়া যায় তেমনি নিজ এলাকায় এসে আমার এমন প্রশান্তি লাগছে। আমি স্বস্তিবোধ করছি, আনন্দ বোধ করছি। সুনামগঞ্জ এখন পর্যটন সমৃদ্ধ এলাকা হিসেবে খ্যাত। তাই আমরা ট্যুরিস্ট পুলিশের ১০ সদস্যের একটি ইউনিট দিয়েছি। ভবিষ্যতে ইউনিট আরও বাড়ানো হবে।

পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে সাফল্য অর্জন করেছে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জাকির হোসেন খান, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহ’সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশ বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন'সহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম-আইজিপি

RUHUL AMIN, DHAKA- 17/05/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD