1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান! অর্থদন্ড - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান! অর্থদন্ড - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান! অর্থদন্ড

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫৬ Time View

ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান! অর্থদন্ড

স্টাফ রিপোর্টার – কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের বিত্তিপাড়া গ্রামে বাল্যবিবাহ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার দুপুরে ভেড়ামারা থানার ধরমপুর ইউনিয়নের বিত্তিপাড়া গ্রামে বাল্যবিবাহ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন। এসময় বিত্তিপাড়ায় মেয়ের বাড়িতে গিয়ে জানা যায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়সী মেয়েকে পাওয়া গেলেও ছেলে কাতার প্রবাসী ওয়াশিম মালিথাকে পাওয়া যায়নি। ছেলের বড় ভাই শওকত মালিথার কাছে জানা যায় ছেলে ওয়াশিম মালিথা তার ছোট ভাই ছয় বছর যাবৎ কাতারে কর্মরত আছে।তাদের পিতা লুতফর মালিথা, গ্রাম: বিলগাতুয়া, ইউনিয়ন প্রাগপুর, থানা : দৌলতপুর। এখানে তারা মোবাইলে বিবাহ দেওয়ার জন্য এসেছেন। বাল্যবিবাহ সংগঠিত হওয়ার সত্যতা প্রমাণিত হওয়ায় উপস্থিত বরের বড় ভাইকে নগদ ২০০০০ টাকা জরিমানা করা হয়।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিনিধি কে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান, বাল্য বিবাহ একটি অপরাধ। এই ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
এসময়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা থানার এসআই চিরন্জিত কুমার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD